রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’

নেপালের ইতিহাসে এ প্রথম একজন আলেম রাষ্ট্রীয়সভার সদস্য নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।। মুফতি মুহাম্মদ খালিদ সিদ্দীকি। নেপাল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি। গত ২২ জানুয়ারি ২২-এ অনুষ্ঠিত নেপাল রাষ্ট্রীয়সভা (নেপালের সংসদ দ্বিস্তরবিশিষ্ট, উচ্চকক্ষ (রাষ্ট্রীয়সভা) ও নিম্নকক্ষ (প্রতিনিধিসভা) নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে পার্লামেন্টের (উচ্চকক্ষ) সদস্য নির্বাচিত হয়েছেন। মুফতি খালিদের প্রাপ্ত ভোট সংখ্যা ৬৬৭৮।

মুম্বাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ২৭৬৬ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৯১২! মুফতি খালিদের বিজয়ের মাধ্যমে নেপালের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি হল। কোনো মুসলিম হিসেবে মুফতি খালিদই সর্বপ্রথম নেপাল রাষ্ট্রীয়সভার সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন। নেপালের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মুফতি খালিদ সিদ্দীকি জনতা সমাজবাদী পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন। এই পার্টির সাথে নেপাল কংগ্রেস, মাওয়াবাদী পার্টি, নেপাল কমিউনিস্ট পার্টি, জনমোর্চা নেপালসহ কিছু দলের জোট রয়েছে। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী জনাব উসমান আনসারী প্রার্থী হয়েছিলেন ‘এমালে পার্টির’ পক্ষ থেকে।

জনতা সমাজবাদী পার্টির পক্ষ থেকে নির্বাচনের জন্য মুফতি খালিদের নাম ঘোষণার পর নেপালের সর্বস্তরের মুসলমান, বিশেষ করে উলামায়ে কেরাম তার বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন।

তৃণমূল ও মাঠ পর্যায়ে তুমুল প্রচারণা চালিয়েছেন। নেপাল মুসলমানদের ঐকান্তিক প্রচেষ্টার ফল হয়েছে, নেপাল রাষ্ট্রীয়সভায় প্রথম কোনো মুসলমানের প্রবেশ!

নেপাল মুসলমানদের গর্বের বিষয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য এখন রাষ্ট্রীয়সভার গর্বিত সদস্য। নেপালে নির্বাচন ব্যবস্থা প্রত্যাবর্তনের পর অনুষ্ঠিত নির্বাচনগুলিতে কোনো মুসলমান পার্লামেন্টের (উচ্চকক্ষ) সদস্য নির্বাচিত হতে পারেননি। মুফতি খালিদের বিজয়ের মাধ্যমে সে শূন্যতা পূরণ হল।

মুফতি খালিদের বিপুল ভোটের ব্যবধানের বিজয়ে দেশ-বিদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ অভিবাদন জানিয়েছেন। বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট শিক্ষক মাওলানা ইমরানুল্লাহ কাসেমি, নেপাল জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক কারি হানিফ কাসেমি, সহসভাপতি মাওলানা হারুন খান, মুফতি হাবিবুর রহমান (হায়দরাবাদ), মাওলানা শুয়াইব (সৌদি আরব), নেপাল থেকে প্রকাশিত উর্দু পত্রিকা ‘সদায়ে আম’-এর সম্পাদক, বিশিষ্ট লেখক-সাহিত্যিক মাওলানা কাসেমসহ সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম মুফতি খালিদের বিজয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। সূত্র: মুম্বাই উর্দু নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ