রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’

‘নওয়াজ শরীফকে লন্ডন থেকে ফেরত না এনে জনগণের সমস্যা সমাধান করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে লন্ডন থেকে ফেরত আনার চেষ্টার সমালোচনা করেছে ক্ষমতাসীন ইমরান খান সরকারের প্রধান মিত্র পাকিস্তান মুসলিম লীগ কায়েদ- (পিএমএল-কিউ)। তারা বলছে, এর পরিবর্তে পাকিস্তানের জনগণের সমস্যার দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত।

পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হুসাইন বলেছেন, সরকার যদি পাকিস্তানের জনগণের সমস্যাগুলো উপেক্ষা করতেই থাকে তখন ‘সৃষ্টিকর্তাই কেবল দেশকে রক্ষা করতে পারে।’

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পিএমএল-কিউ নেতা বলেছেন, ‘নওয়াজ শরীফকে ফেরত আনতে সরকারের সময় অপচয় বন্ধ করা উচিত। সরকার তাকে ফেরত আনতে পারবে না।’

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সম্প্রতি নওয়াজ শরীফকে ফেরত আনতে সরকারের উদ্যোগ বাড়ানোর পর এই মন্তব্য করেছেন সুজাত হুসাইন। ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইমরান খান সরকারের অনুমতির পর চিকিৎসার জন্য সেখানে যান পিএমএল-এন নেতা নওয়াজ।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহজাদ আকবার বলেছিলেন, নওয়াজ শরীফ যুক্তরাজ্যে কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ ইসলামাবাদ সক্রিয়ভাবে তার আত্মসমর্পণের মামলা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘নওয়াজ শরীফ একজন বন্দি ছিলেন এবং ব্রিটিশ অভিবাসন আইন অনুসারে ভ্রমণ ভিসা পাওয়ার যোগ্যও নন।’ সূত্র : এএনআই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ