রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’

কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামার নাইরা ও বাদগামে পৃথক দুটি বন্দুকযুদ্ধে জইশ-ই-মুহাম্মদ (জিইএম) ও লস্কর-এ-তৈয়বার (এলইটি) পাঁচজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নাইরা অঞ্চলে যে বন্দুকযুদ্ধ হয়েছে তাতে চারজন নিহত হয়েছেন আর মধ্য কাশ্মীরের বাদগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

সেখানকার একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে গ্রেটার কাশ্মীরের খবরে বলা হয়েছে, নাইরাতে যে চারজন নিহত হয়েছেন তারা জইশ-ই-মুহাম্মদ সংশ্লিষ্ট।

যেখানে বন্দুকযুদ্ধ সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর বাদগামের চারার-ই-শরীফে নিহত ব্যক্তি লস্কর-এ-তৈয়বা সংশ্লিষ্ট।

কাশ্মীরের আইজিপি ঘটনার কথা উল্লেখ করে একটি টুইট করেছেন। এটিকে একটি বড় সাফল্য বলেও আখ্যায়িত করেছেন তিনি। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামায় নিহতদের মধ্যে শীর্ষ জেইএম কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছেন।

কাশ্মীর উপত্যকায় শুধুমাত্র জানুয়ারি মাসে নিরাপত্তাবাহিনীর সাথে ১১টি বন্দুকযুদ্ধ হয়েছে; যাতে ৮ বিদেশিসহ ২১ জন নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ