রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

সিরিয়ান শরণার্থীদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ ফিলিস্তিনি যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাঁবুর বদলে ঘর’ এই লক্ষ্যকে সামনে রেখে সিরিয়ান শরণার্থীদের জন্য একটি গ্রাম নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইবরাহিম খলিল নামের এক ফিলিস্তিনি যুবক। লক্ষ্য পূরণে ইতোমধ্যে তিনি এক মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেন।

শনিবার তুর্কি গণমাধ্যম নিউ তুর্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের জন্য তাঁবুর বদলে বাসযোগ্য ঘর তৈরি করে দেয়া হবে।

ইবরাহিম খলিল ফিলিস্তিনের অলাভজনক বেসরকারি দাতব্য সংস্থা ‘জামইয়্যাতুল ‍কুলুব আর রহিমাহ আল খাইরিয়্যাহ’র সহযোগিতা নিয়ে এক মিলিয়ন মার্কিন ডলারের ব্যবস্থা করেছেন।

ফিলিস্তিনি গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো- ২৭০টি ফ্ল্যাট বিশিষ্ট একটি গ্রাম নির্মাণ করা, যেখানে মসজিদ, মাদরাসা, স্বাস্থ্য ও বাণিজ্য কেন্দ্রসহ উত্তর সিরিয়ায় বসবাসরত শরণার্থীদের প্রয়োজনীয় সব কিছুই থাকবে।

প্রতিটি ঘর তৈরিতে প্রায় ২ হাজার ৭০০ মার্কিন ডলার ব্যয় হবে। ফিলিস্তিনের সাধারণ জনগণই তাদের সিরিয়ান ভাই-বোনদের সহযোগিতাস্বরূপ এসব অর্থ দান করেছেন, যারা এখন খোলা আকাশের নিচের শরণার্থী শিবিরগুলোতে শীত ও তুষারপাতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন।

সূত্র: নিউ তুর্ক পোস্ট ডটকম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ