রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

রাজশাহীতে রাত আটটার পর দোকানপাট বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে করোনা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙ্গে রাজশাহীতে একদিনে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ। উদ্ভূত পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার (২৯ জানুয়ারি) থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে।

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মুহা. আবদুল জলিল বলেন, গতকাল বৃহস্পতিবার করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় স্বাস্থ্য কর্মকর্তারা রাজশাহীর ক্রমবর্ধমান করোনা সংক্রমণ পরিস্থিতি তুলে ধরেন।পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার অনেক বেশি। এ জন্য ওই সভা থেকে রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (২৯ জানুয়ারি) সকালেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি ও তা কার্যকর করা হবে।

এদিকে, রাজশাহী জেলার পাশাপাশি বিভাগেও বেড়েছে করোনার সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় এক হাজার ১২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ