মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে ১০ জন আহত, ঘটনাস্থলে বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্বস এভিনিউ সেতু ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর বিবিসি’র।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টায় সেতুটি ভেঙে পড়ে। সে সময় সেতুটির ওপরে একটি বাসসহ ছয়টি যানবাহন ছিল।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি কয়েক ঘণ্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তার।

সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট বাইডেন। পিটসবার্গ শহরের মেয়র এড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ