রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

প্রধানমন্ত্রী বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন : পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন। গ্রামগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে শহরের সকল সুবিধা।

শনিবার সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় পারিবারিক সাইলো (মটকা) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।

এসময় উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের ছয় হাজার পরিবারে পারিবারিক সাইলো (মটকা) বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন ঢাকা মানে বাংলাদেশ নয়। গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তিনি কাজ করে গেছেন। ৫০ বছর আগে সংবিধানে দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা রাষ্ট্রের নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। বঙ্গবন্ধু আর ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশকে উন্নত সোনার বাংলায় পরিণত করে যেতে পারতেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে গ্রামের দুখী মানুষের মুখে হাসি ফোটানের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।

পলক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে কখনো ক্ষমতা মনে করেন না, মনে করেন জনগণের সেবক। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানের চেষ্টায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উপলব্ধিতে সবসময় মানুষের কল্যাণ চিন্তা। দেশে কোন মানুষ আর গৃহহীন থাকবে না, অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না- এমন মানবিক রাষ্ট্র নির্মাণে কাজ করছে বর্তমান সরকার বলে উল্লেখ করেন পলক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ