মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

পাবজির নেশায় পুরো পরিবারকে খুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪ বছর বয়সী এক কিশোর অনলাইন গেম পাবজি-এর নেশায় আসক্ত হয়ে তার মা এবং দুই বোনসহ পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধ্যুষিত পঞ্জাব প্রদেশে।

গত সপ্তাহে পাকিস্তানের লাহোরের কাহনা এলাকা থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের প্রত্যেককেই গুলি করে খুন করা হয়েছিল বলে জানিয়েছিল স্থানীয় পুলিশ।

মৃতেরা হলেন নাহিদ মোবারক তিনি একজন ৪৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী, তার স্ত্রী, ২২ বছর বয়সী ছেলে তৈমুর এবং ১৭ ও ১১ বছর বয়সী দুই মেয়ে। ওই পরিবারের একমাত্র জীবিত হিসাবে উদ্ধার করা হয়েছিল নাহিদের ১৪ বছর বয়সী ছেলেকে।

এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পরও কিভাবে ওই কিশোর কোনরকম ক্ষতি ছাড়াই বেঁচে গেল তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ হয় পুলিশের। সেই সন্দেহের বসেই পুলিশ কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশি জেরার মুখে পড়ে শুক্রবার সে স্বীকার করে যে, সেই তার সবাইকে গুলি করে হত্যা করেছে।

খুন করার কারণ জানার পর পুলিশ হতবাক। কিশোর জানিয়েছে, সম্প্রতি সে একটি ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। গত সপ্তাহে এইভাবে সারাদিন ধরে মোবাইলে গেম খেলার জন্য তার মা তাকে বকাবকি করলে সে তার মায়ের কাছে থাকা পিস্তল দিয়ে তার সবাইকে হত্যা করে।

পরের দিন সকালে ওই কিশোর নিজেই প্রতিবেশীদের গিয়ে জানায় যে, আগের দিন রাতে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে তার মা-বাবা এবং ৩ ভাইবোনকে গুলি করে হত্যা করেছে। এরপর প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন।

তবে এখনও পর্যন্ত যে হাতিয়ার দিয়ে সে তার পরিবারের সদস্যদের খুন করেছে সেটা উদ্ধার হয়নি। ওই কিশোর জানিয়েছে, এই ঘটনার পড়ে সে ভয় পেয়ে বাড়ির থেকে দূরের একটি জায়গায় গিয়ে অস্ত্রটি মাটিতে পুঁতে রেখেছে। সূত্র: নিউজট্রাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ