রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’

তালেবান ও বিরোধী মাসুদের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন ইনচার্জ আলেক্সি জিয়াটসফ এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, তারা আফগানিস্তানে তালেবান এবং অন্যান্য দলের মধ্যে আলোচনার আয়োজন করতে প্রস্তুত।

এর আগে গুজব রটে যে, তালেবানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ায় এনআরএফের প্রধান আহমেদ মাসুদ এবং জমিয়াতে ইসলামী দলের নেতা সালাহউদ্দিন রব্বানীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

যদিও দুই পক্ষই এই দাবি গুজব বলে উড়িয়ে দেয়।

গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের পর দুই দল ইরানের রাজধানী তেহরানে কেবল একবারই মুখোমুখি হয়েছিল।

সে সময় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ও আহমেদ মাসুদের মধ্যে আলোচনা হয়। ওই বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছিল বলে দাবি করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ