রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

অটোরিকশার ওপর উঠে গেল বাস, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (৩৫), যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুর রহমান (৩৪)। নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ।

তিনি জানান, পাটুরিয়াঘাটগামী একটি বাস মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশারকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অন্য একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় একটি মামলাও হবে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ