রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

যে নিয়মে বাস চলবে আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ শনিবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে বাস। তবে কোনোভাবেই বাসে দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা ছিল। তবে বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে জানান, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন এনায়েত উল্লাহ।

এর আগে গত ১০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ