রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

ময়মনসিংহে যুব জমিয়তের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতার্ত, অসহায় ও ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসেছে যুব জমিয়ত ময়মনসিংহ জেলা শাখা।

আজ (১৫ জানুয়ারি)  ময়মনসিংহ রেলস্টেশনে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ময়মনসিংহ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি মাহবূবুল্লাহ কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন, যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল মানসুর, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান, প্রচার সম্পাদক আনাস আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক মাওলানা হারেজ, ময়মনসিংহ মহানগর ছাত্র জমিয়ত সভাপতি শরীফুল ইসলাম। আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুক্তাদির, মাহি, সাদ্দাম, তারেক, ছাত্রনেতা তরিকুল ইসলাম, মোকারম হোসাইন, সাকিন, সামিউল প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ