রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

কুয়েতের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই জ্বালানি তেল (পেট্রোলিয়াম) শোধনাগারে কমপক্ষে দু’ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরো অনেক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে কুয়েতের জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি বলেছে, তেল শোধনাগারে ব্যবস্থাপনার কাজ শুরু হতেই সেখানে আগুন লেগে যায়। মিনা আল-আহমাদি জ্বালানি তেল শোধনাগারে গ্যাস লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুয়েতের এ সরকারি প্রতিষ্ঠানটি আরো বলেছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এ আগুন লাগার ঘটনায় দু’এশিয়ান শ্রমিক নিহত হয়েছেন।

কুয়েতি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, পরে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ অগ্নিকাণ্ডের পরেও তেল শোধনাগারের কোনো কর্যক্রম ব্যাহত হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ