রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল আড়াই লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৬৪ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৩১৫ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, একদিনেই ভারতে সংক্রমণ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দেশটিতে মোট সংক্রমণের হার ১৪ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া সাপ্তাহিক সংক্রমণের হারও বেড়ে ১১ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন। ২২০ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যা।

এদিকে করোনার পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও বাড়ছে ভারতে। দেশটিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩ জন। -এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ