মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী প‌রিবহ‌নের সঙ্গে সংঘ‌র্ষ: ১৩ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী প‌রিবহ‌নের সঙ্গে অজ্ঞাত পরিবহ‌নের সংঘ‌র্ষে একজন আহত হ‌য়ে‌ছেন। এ‌তে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের সেতুপূর্ব থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এছাড়া সেতু পূর্ব ও প‌শ্চিম মহাসড়‌কে যানজট ও দূর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ প‌রিবহন সরা‌তে টোল আদায় বন্ধ ছিল।

আজ শুক্রবার (১৪ জানুয়া‌রি ) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

এ‌দি‌কে, মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের ফ‌লে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে ভুঞাপুর-টাঙ্গ‌াইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, ভোর থে‌কেই প‌শ্চিমপা‌ড়ে সিরাজগ‌ঞ্জের অং‌শে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে যানবাহন। এছাড়া সকা‌লের দি‌কে সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ‌্যাম্বু‌লেন্স‌কে ‌পেছন থে‌কে অজ্ঞাত আ‌রেক‌টি প‌রিবহন ধাক্কা দি‌লে চালক আহত হন। এ‌তে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে সকাল ৭টা ৫মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত সম‌য়ের জন‌্য সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। প‌রে দূর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ততক্ষ‌ণে সেতু্র দুইপা‌শের মহাসড়‌কের যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) শ‌রিফুল ইসলাম ব‌লেন, সকা‌লের দি‌কে সেতুতে দূর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুইপা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়া যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাক চালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়ে। এ‌তেও যানজটের সৃ‌ষ্টি হয়। দূর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ লাশবাহী গা‌ড়ি‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ত‌বে মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ