মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নিখোঁজের ৩ দিন পর ঢাবি শিক্ষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশেমপুর থানার পানিশাইল এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাউজিং প্রকল্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, অধ্যাপক সাইদা খালেকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। গাজীপুরের কাশেমপুরে তিনি বাসা ভাড়া করে থাকতেন। সম্প্রতি নতুন বাসা নির্মাণ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। পরে গাইবান্ধা থেকে আটক নির্মাণশ্রমিকের তথ্য অনুযায়ী পুলিশ মরদেহ উদ্ধার করে।

কাশেমপুর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা বলেন, নির্মাণশ্রমিক আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদের পর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ