রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

আনুষ্ঠানিকভাবে আইভীকে সমর্থন দিল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

মেয়র প্রার্থী আইভির উপস্থিতিতে তার বাসভবন সংলগ্ন প্রচারণা স্থলে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ মোজাদ্দেদী তার দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন। মোজাদ্দেদী তার ঘোষণায় বলেন, মেয়র প্রার্থীকে বিজয়ী করতে তার দলের প্রতিটি কর্মী নিরলস পরিশ্রম করে যাবে।

সমর্থন ঘোষণার সময়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ