রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

হয়রানিমূলক মামলা থেকে বেকসুর খালাস দিতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সাইবার ট্রাইবুনাল এজলাসে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছে।

আজ বৃহস্পতিবার সোমবার বেলা ১২টায় কেন্দ্রীয় সভাপতি জামিন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ হয়রানির পর আজ জামিন হয়েছে। তবে এটাই শেষ বিচার বা ন্যায়বিচার নয়। যেহেতু আমরা নিরপরাধ এটা আমাদের প্রাপ্য অধিকার। আমরা বেকসুর খালাস পাওয়ার আশাবাদী।

যে অর্থে রাষ্ট্র বিরোধী ৫৭ ধারা সে অর্থে আমরা অপরাধী না তারপরও আমাদেরকে যে হয়রানি করা হচ্ছে এই হয়রানির ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। চূড়ান্ত রায় পর্যন্ত আমাদের আইনি লড়াই চলবে, ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এ সময় আদালত চত্বরে উপস্থিত ছাত্রজনতা এবং দেশবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রতিক্রিয়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, এম. হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার, একই মামলার বিবাদী ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ।

বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুলতান মাহমুদসহ ঢাকা মহানগর ও ঢাকাস্থ শিক্ষা প্রতিষ্ঠান শাখাসমূহের নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ