রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে

মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিয়ে তালেবান সরকারের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে গত বছর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা ফিরে পেয়েছে তালেবান। এরপর থেকে দেশটিতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলো। ছেলে মেয়ে কেউই বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না।

তালেবান ক্ষমতায় আসায় অনেকেই আশঙ্কা করছেন মেয়েদের হয়তো আর পড়তে দেবে না তারা। তবে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি জানিয়েছেন, মেয়েদেরও পড়ালেখা করার সুযোগ দেয়া হবে।

কিন্তু শিক্ষামন্ত্রী হাক্কানি বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন,ছেলে ও মেয়েদের আলাদাভাবে ক্লাস করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে আব্দুল বাকি হাক্কানি বলেন, কয়েকদিনের মধ্যে আফগানরা শুনতে পারবে ইসলামিক আমিরাত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে।

দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন,অর্থনৈতিক সমস্যা ও ছেলে-মেয়েদের জন্য আলাদা ক্লাসের অভাবে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে সময় লাগছে।তাছাড়া একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও জানান তিনি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন,গত কয়েকদিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন। কবে আবার ক্লাসে যেতে পারবেন এ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন তারা। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা বললেও তারা নিশ্চিন্ত হতে পারছেন না। কারণ কবে থেকে ক্লাস শুরু হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্র : তোলো নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ