মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াই হাজারের হাইজাবী ইউনিয়নের ইলমদী গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, রাতে কোনো এক সময় ডাকাত সন্দেহে এই তিন জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সকালে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর মধ্যে জেসলু একটি লেগুনার মালিক। আর বাকি দু’জন লেগুনার চালক বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ