রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে

ডাকাত সন্দেহে ৩ যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার ইলমদী বাগবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মফিজুল, জমিরুল ও নবী। তারা সবাই লেগুনার চালক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী বাসে ডাকাতিকালে তিনজনকে আটক করে পিটিয়ে আহত করা হয়।

গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপর দুজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘নিহত তিনজন আসলেই ডাকাত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ