মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা ৪ ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ফেরি বন্ধ করা হয় বলে নিশ্চিত করেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন।

তিনি জানায়, সকাল ৮টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি দিক নির্ণয় করতে না পারায় নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ