মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

সংক্রমণে রেকর্ড ছাড়ালো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় এক দিনে সংক্রমণের রেকর্ড ছাড়ালো সৌদি আরব। গত ২৪ ঘণ্টায় দেশটিতে পাঁচ হাজার জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ সৌদি আরব। দেশটির মোট জনসংখ্যা প্রায় তিন কোটি ৫০ লাখ। চলতি বছরের শুরুর দিকে দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে।

বুধবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছে আরও দুজন আক্রান্ত।

এর আগে ২০২০ সালের জুনে সৌদিতে এক দিনে চার হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এটি ছিল ২০২১ সাল পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ