বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রংপুরে মাদরাসা শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের পীরগঞ্জের মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ এলাকাবাসী।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর মন্ডল, উপাধ্যক্ষ মোস্তফা আল আমিন, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ফারুক, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. তাজুল ইসলাম শামীম, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ডা. খায়রুল আনান সরকার বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। মাদরাসা শিক্ষক সুলতান মাহমুদের উপর হামলা করা মানে গোটা শিক্ষক সমাজের উপর হামলার শামিল। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি করছি।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসাটির প্রায় ৫০ একর জমি উন্মুক্ত পদ্ধতিতে লীজ দেয়া হয়। এ লীজ কার্যক্রমে মিঠিপুর ইউনিয়নের একবারপুর পূর্বপাড়ার মতিন মিয়া ১৫’শ টাকায় ১৭ শতক জমি লীজ নিয়ে জমি বুঝে না পাওয়ায় দ্বন্দ শুরু হয়।

একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে মতিন মিয়ার নেতৃত্বে মাদ্রাসাটির ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শিক্ষক প্রতিনিধি সুলতান মাহমুদকে লাঞ্ছিত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ