বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ভিভো ফোনের দাম কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রযুক্তি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে ভিভোর একটি মডেলের দাম কমানো হয়েছে। ফোনটির মডেল ভিভো ওয়াই ৭২। ২০২১ সালের জুলাইয়ে ফোনটি বাজারে এসেছিল। এটি একটি ৫জি স্মার্টফোন। এতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।

এই ফোনে রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনের ডিসপ্লেতে ওয়াটারড্রপ বা টিয়ারড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। এর ডিসপ্লেতে পাবেন ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে এই ফোন। ডিভাইসে সাইড মাউন্ট করা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি চিপসেট রয়েছে। ফোনটিতে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচার রয়েছে। একই সঙ্গে এতে ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ পাবেন। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

এর ক্যামেরা স্পেসিফিকেশনের কথা ধরলে এতে রয়েছে দুটি রেয়ার ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এছাড়াও ফোনে একটি ২মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা পাওয়া যায়। সেলফির জন্য ফোনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।

অ্যানড্রয়েড ১১ চালিত ফোনটিতে কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম কার্ড, ৫জি নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ সি ও ৩.৫ এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা চার্জ দেয়ার জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ