রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

‘এলডিসি উত্তরণের পরও বাংলাদেশ সুবিধা পাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশ বাণিজ্য সুবিধা পাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে মতবিনিময়কালে এমন আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত।

বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়লগের পরবর্তী সভা আয়োজন, বাংলাদেশের রফতানি পণ্য বহুমুখীকরণ, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রদত্ত জিএসপি সুবিধার মেয়াদ বৃদ্ধি, বাংলাদেশের লজিস্টিক সেক্টরে বৈদেশিক বিনিয়োগ, ই-কমার্স, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সার্বিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান এবং নূর মো. মাহবুবুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ