বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্ট শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। তারা দুজনই উজান গোপিন্দী স্পেনিং মিলের শ্রমিক।

আহত হয়েছেন আরো ১১ জন নারী-পুরুষ। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিল ছুটি হওয়ার পর কম্পানির গাড়ি দিয়ে শ্রমিকরা তাদের বাড়ি ফিরছিল। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ