মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

স্বাস্থ্যবিধি মেনে চলবে বাণিজ্য মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘স্বাস্থ্যবিধি মেনে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে। জাতীয় স্বাস্থ্য কমিটি যদি মেলা বন্ধের কোনো ঘোষণা দেয় তখন বন্ধ হবে।’ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বক্সি।

আজ মঙ্গলবার আব্দুল লতিফ বক্সি জানান, মেলা বন্ধ হবে কিনা সে বিষয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনে কোনো কিছু বলা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে।

তিনি আরও জানান, এ বছর স্বাস্থ্যবিধির নিয়ম কানুন মাথায় রেখেই মেলার ডিজাইন করা হয়েছে। মেলাতে আগত ক্রেতা-বিক্রেতা-দর্শণার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এবার স্টলের সংখ্যা সীমিত রাখা হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালনের সব ব্যবস্থা রয়েছে।

ওমিক্রনসহ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ১১টি নির্দেশনা দিয়ে বিধি-নিষেধ জারি করেছে সরকার।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনা ভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে ১১টি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মেলার ২৬তম আসরের উদ্বোধন করেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী রপ্তানি নীতিমালা অনুযায়ী রপ্তানিকে উৎসাহিত করতে ‘আইসিটি পণ্য ও সেবা’কে এ বছর-২০২২ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ