রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

মারা গেছেন ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে মারা গেছেন। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে গুরুতর অসুস্থ ছিলেন।

তার মুখপাত্র রবার্তো সুইলো এক টুইট বার্তায় জানান, আভিয়ানোর একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান ডেভিড স্যাসোলি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাবেক সাংবাদিক ডেভিড সাসোলি রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক জটিলতার কারণে গত ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি । ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।

ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেন। সাসোলি ২০০৯ সালে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য হন এবং ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদটিকে জোটটির শীর্ষ পদ বলে বিবেচনা করা হয়। অধিবেশণ পরিচালনা ছাড়াও পার্লামেন্টের কার্যক্রম তদারকি করতেন তিনি।

তিনি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্বস অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্যও ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ