মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নারায়ণগঞ্জ সিটিতে নির্ধারিত দিনেই ভোট: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন নির্ধারিত দিনেই (১৬ জানুয়ারি) হবে বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, নাসিক নির্বাচন আয়োজন না করার মতো পরিস্থিতি হয়নি। তাই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে ইসি।

এর আগে, করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে বলে সোমবার (১০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অথচ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীদের প্রচারণা চালানোর শেষ দিন ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। এ কারণেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল।

এদিকে ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, বুধবার নাসিক নির্বাচনে নিয়োগ পাওয়া প্রিজাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এর আগে করোনার বিধিনিষেধ জারি করার পরে দেশের বিভিন্ন এলাকায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ