মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

হাতি দিয়ে নৌকা ডোবানো কোনোদিনই সম্ভব হবে না: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভির পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি এখন পর্যন্ত নৌকার পক্ষে সেইভাবে নামি নাই, মনে একটা কষ্ট ছিল। আজকে থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে পুরোপুরি নামলাম।

সোমবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলার চেষ্টা করবেন না। এটা বঙ্গবন্ধুর নৌকা, এটা শেখ হাসিনার নৌকা, এটা বঙ্গবন্ধু পরিবারের নৌকা।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফ চান, এতদিন সেভাবে নামিনি, আজ নামলাম।নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি।

তিনি বলেন, তৈমূর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো প্রচার চালান। তবে হাতি দিয়ে নৌকা ডোবানোর কথা যখন বলেছেন, সেক্ষেত্রে বলতে চাই, আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জে হাতি দিয়ে নৌকা ডোবানো কোনোদিনই সম্ভব হবে না।

শামীম ওসমান বলেন, রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমার বাবার মৃত্যুর আগে তার সন্তানদের হাত তুলে দিয়েছিলেন শেখ হাসিনার হাতে। সেই শেখ হাসিনাই আমাদের নেত্রী, আমাদের অভিভাবক।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তিনি পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তৃতীয়বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ