রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

মুম্বাই বিমানবন্দরে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে একটি মালামাল বহনকারী ভ্যানে আগুন লাগে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের কাছে এই আগুন লাগার ঘটনা ঘটে। জামনগরগামী বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিলেন।

ওই সময়কার ভিডিওতে দমকলবাহিনীর কর্মীদের দুই মালমালবাহী ভ্যানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দেখা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কেউ আহত হননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ