রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

‘বাংলাদেশে চিকিৎসার মান অনেক উন্নত, বিদেশ থেকে রোগী আসে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে চিকিৎসার মান অনেক উন্নত বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেছেন, বিদেশ থেকে রোগী আসে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী তার মেয়ের উদাহরণ দিয়ে বলেন, ‘আমার ছোট মেয়ে দেশের বাহিরে অস্ট্রেলিয়ায় থাকেন। সে জটিল একটা বিষয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সেখান কার ডাক্তার বলেছিলেন অপারেশন করতে হবে। তখন আমি আমার দেশের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তাকে দেশে নিয়ে অপারেশন ছাড়াই চিকিৎসা করাই। এখন সে পুরোপুরি সুস্থ হয়ে আবার দেশের বাহিরে চলে গিয়ে সেখানকার ডাক্তারদের দেখান। তারা দেখে অবাক হয়ে বলেছে বাংলাদেশের ডাক্তার এত উন্নত মানের চিকিৎসা করেন। তখন থেকে সেই রোগের রোগীরা ওই দেশ থেকে এসে বাংলাদেশে চিকিৎসা নেন।’

শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহেরসহ আরও অনেকেই। পরে ২০২০-২১ শিক্ষা বর্ষের ১০০ শিক্ষার্থীদের বরণ করে নেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ