বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় কুষ্টিয়ায় দুজন নিহত, জনতার আগুন পুড়লো ঘাতক ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় এক প্রবাসীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

জানা যায় নিহতরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুত আলী (৩২) ও একই গ্রামের ফিরুর ছেলে বিদেশ ফেরত রাজন আলী (২৯)।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে স্থানীয় তারাগুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাজারো গ্রামবাসী রাস্তায় নেমে আসেন এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ