রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

উসকানি দিয়ে আমাদের ধৈর্য পরীক্ষা নেওয়া উচিত নয়: গ্রিসকে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উসকানি দিয়ে তুরস্কের ধৈর্য পরীক্ষা না নেওয়ার জন্য গ্রিসকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর। এ সময় এজিয়ানে আঞ্চলিক জলসীমা বাড়ানোর হুমকি দেন তিনি। বার্তা সংস্থা এপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজধানী আংকারায় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তুরস্ক ন্যাটোর সদস্য গ্রিসসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঝামেলা মেটাতে ইচ্ছুক। এজিয়ানকে তারা ‘বন্ধুত্বের সমুদ্রে’ রূপান্তর করতে চায়। কিন্তু তুরস্ক সংলগ্ন একটি দ্বীপকে সামরিকীকরণ করাসহ এথেন্স বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, তাদের (গ্রিস) ভুল বোঝা উচিত হবে না। এবং তাদের বোঝা উচিত এখনই উপযুক্ত সময় আঞ্চলিক জলসীমা ১২ মাইল বাড়ানোর। আমাদের পরীক্ষা করা এবং এ ধরনের দুঃসাহসিক কাজ করা তাদের উচিত হবে না। আমি আশা করব তারা এই ভুল করবে না।

প্রসঙ্গত, এজিয়ানে আঞ্চলিক জলসীমা এবং পূর্ব ভূমধ্যসাগরে খনিজ অনুসন্ধানে অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ চলে আসছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ