রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আজ গাড়ি চলাচল বন্ধ থাকছে রাজধানীর যেসব সড়ক ও জনপথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে চলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২’।

আজ সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় হাফ এবং ফুল ম্যারাথনের উদ্বোধন হয়।

ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে যাত্রা শুরু করে কাকলী হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ ও গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে।

তাই সোমবার ভোর ৪টা থেকে এসব সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হাতিরঝিলে প্রবেশের আগ পর্যন্ত দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সেই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ম্যারাথন দলটি কোনও সড়ক অতিক্রম করার সঙ্গে সঙ্গে সড়কটি খুলে দেওয়া হবে।

তবে হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে। এ লক্ষ্যে ওই এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলাচল করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রেইনবো ক্রসিং থেকে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মধ্যের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ