রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

মুসলিমদের সঙ্গে বেচাকেনা বন্ধে ভারতের এক গ্রামে শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের সুরগুজা জেলার একটি গ্রামে মুসলিমদের সঙ্গে সব ধরনের লেনদেন বয়কট করতে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গত বুধবার নেওয়া বিতর্কিত ওই শপথের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ শপথে বলা হয়, 'আমরা হিন্দুরা মুসলিম দোকানদারের কাছ থেকে কোনো কিছু কিনব না। তাদের কাছে আমাদের জমি বিক্রি অথবা ভাড়া দেব না। পারিশ্রমিকের বিনিময়েও আমরা তাদের শ্রমিক হিসেবে কাজ করব না।' খবর এনডিটিভির।

ভিডিওতে কুন্দিকালা গ্রামবাসীকে শপথ নিতে দেখা গেলেও কারা শপথ পড়াচ্ছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, স্থানীয় ছত্তিশগড়ি ভাষার বদলে হিন্দিতে শপথবাক্য পাঠ করানো হচ্ছিল। পুলিশ জানিয়েছে, যে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিল, তাকে চিহ্নিত করা গেছে। কোনো ধর্মীয় কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তার যোগসাজশ পাওয়া যায়নি। পুরো ঘটনায় বিজেপি অথবা আরএসএসের কোনো কর্মীকে দেখা না যাওয়ায় ঘটনাটিকে সাম্প্রদায়িক কোনো ছকেও ফেলা যাচ্ছে না।

বছরের প্রথম দিন পার্শ্ববর্তী গ্রাম আরা থেকে কয়েকজন তরুণ কুন্দিকালা গ্রামে পিকনিক করতে আসে। সে সময় স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর ইলিয়াস নামে একজনের নেতৃত্বে আরা গ্রাম থেকে ১০ জনের একটি দল কুন্দিকালা গ্রামে এসে স্থানীয় বীরেন্দ্র যাদবের বাড়িতে হামলা করে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারী সবাইকে গ্রেপ্তার করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ