রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

মাহাথির মোহাম্মদের সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে আজ রোববার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর শরীরে ‘ইলেক্টিভ মেডিক্যাল প্রসিডিউর’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট বলেছে, অপ্রত্যাশিত কোনো ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি শেষ হয়েছে।

গত শুক্রবার মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো হাসপাতালে ভর্তি হন তিনি।

মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়া পান তিনি।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ