মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয় না পেয়ে দেশবাসীকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে বাচতে মাস্ক ব্যবহার এবং জনসমাগম থেকে দূরে থাকতে‌ও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (৯ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, টিকার জন্য যথেষ্ট ফান্ড রয়েছে। প্রয়োজন পড়লে তা আরও বাড়ানো হবে। দেশের মানুষের জন্য ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ পেলে শিশুদেরও টিকা দেয়া শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। রোগী দেখার পাশাপাশি জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হতে‌ও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ