রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধা ৬.৪৫ মিনিটে দিল্লী থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় নামবেন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী হাফি এর ছাত্র, দেওবন্দের মসজিদে আন্দোরুনের সাবেক ইমাম, ধরঙ্গারটেক, উত্তরা আরশাদুল উলুম মাদানিয়া মাদরাসার মুহতামিম, বায়তুল আজিজ জামে মসজিদের খতিব মুফতি দিদার আহমদ কাসেমী।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৬.৪৫ মিনিটে দিল্লী থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় আগমনের পর ৯ টার ফ্লাইটে সিলেট যাবেন। ১৪ জানুয়ারি শুক্রবার সিলেট রামধা মাদ্রাসায় জুমার নামাজ আদায় ও বয়ান করবেন। বাদ মাগরিব গৌহরপুর মাদ্রাসায় বয়ান শেষে রাতের ফ্লাইটে ঢাকা ফিরবেন।

আগামী ১৫ জানুয়ারি শনিবার হেলিকপ্টার যোগে যশোর মনিরামপুর মাদ্রাসায় মাহফিল শেষে বিকালে ঢাকায় ফিরে মাদানীনগর মাদ্রসায় বয়ান করবেন।

১৬ জানুয়ারি রোববার সকালের ফ্লাইটে চট্টগ্রাম বাঁশখালী মদিনাতুল উলুম মাদ্রাসায় বয়ান ও দোয়ার পর হাটহাজারী মাদ্রাসায় বয়ান ও দোয়া করবেন। রাতের ফ্লাইটে ঢাকা ফিরবেন।

১৭ জানুয়ারি সোমবার ১২ টার ফ্লাইটে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ