মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই: বলছে স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তারা আরও জানিয়েছে, রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার কারণে আমরা অনেক তথ্য প্রকাশ করতে পারি না। তবে ওমিক্রনে আক্রান্তরা সবাই সুস্থ আছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এখন যারা চিকিৎসাধীন তাদের মধ্যে কারও কোনো জটিলতা নেই। শুধু ওমিক্রনে আক্রান্ত রোগীই নন, করোনা আক্রান্ত যে কেউ যথাসময়ে চিকিৎসকের কাছে কোনো তথ্য গোপন না করে পরামর্শ গ্রহণ করেন তাহলে করোনা মোকাবেলার কাজটি সহজ হয়ে যায়।

রবিবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বুলেটিনে জানানো হয়, দেশে ওমিক্রনে বর্তমান আক্রান্ত ২১ জন। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ফলে দেশে করোনা রোগী বাড়ছে। এ কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ