রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ইথিওপিয়ায় বাস্তুচ্যুত ক্যাম্পে বিমান হামলা: নিহত ৫৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইথিওপিয়ার টাইগ্রে এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, হতহতরা বাস্তুচ্যুত একটি ক্যাম্পের বাসিন্দা। এই ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি, ইথিওপিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট অ্যাডানে এবং সরকারের মুখপাত্র লেজেসি টুলু।

বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে সে দেশের প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদের মুখপাত্র বিলেনে সেয়াম-এর কাছেও মন্তব্য চাওয়া হয়েছে। তবে তিনিও মুখ খুলতে রাজি হননি।

এদিকে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। টিপিএলএফ-এর মুখপাত্র গেটাছিও রেডা এক টুইট বার্তায় জানান, ইথিওপিয়ার সরকার ডেডেবিট শহরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ