রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ মুসলিম হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ জর্জিয়ায় কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরিকে হত্যার ঘটনায় তিন শ্বেতাঙ্গকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। এরমধ্যে দুজনকে প্যারোলে মুক্তির সম্ভাবনা না রেখে দণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেগরি ম্যাকমাইকেল (৬৬), তার ছেলে ট্র্যাভিস (৩৫) এবং তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান (৫২) আহমাদ আরবেরিকে তাড়া করে হত্যা করেছেন। এজন্য শুক্রবার (৭ জানুয়ারি) বিচারকদের বেঞ্চ তাদের দোষী সাব্যস্ত করেছে। তবে ৩০ বছর কারাভোগের পর জর্জিয়ার আইনে প্যারোলে মুক্তি পেতে পারেন ব্রায়ান।

রায় ঘোষণার আগে এক মিনিট নীরবতা পালন করেন বিচারক টিমথি ওয়ালমসলি। তিনি বলেন, নিহত কৃষ্ণাঙ্গ যুবকের জন্য কোনো অনুশোচনা বা সমবেদনা দেখাননি ম্যাকমাইকেল। ভিডিওতে ধারণ করা ‘নিষ্ঠুর আচরণ’ ও বার্তার কারণে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও মাত্র ২০ ফুট দূর থেকে আহমাদ আরবেরিকে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠাণ্ডা মাথার খুন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিচারক তার বক্তব্য রাখার সময় আহমাদ আরবেরির বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। এর আগে তার পরিবার জানায়, তাদের জীবনের সুন্দর একটা অধ্যায় যারা শেষ করে দিয়েছে, সেই তিন ব্যক্তির যেন কঠোর শাস্তি হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জর্জিয়ার ব্রুনসউইক শহরে সকালে হাঁটতে বের হওয়ার সময় আহমেদ আরবেরি খুন হন। নিরস্ত্র আহমেদ আরবেরিকে তিন শ্বেতাঙ্গ ব্যক্তির হত্যার ভিডিও অনলাইনে ছড়িয়ে গেলে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ