রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

মধ্যরাতে চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনে উত্তরপশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে প্রবল এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জোরালো ভূমিকম্পের ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য বলছে, চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ