মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

বাসচাপায় রাজধানীর গুলিস্তানে দুই পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার আগে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, মেঘনা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের স্বজনদের জানানো চেষ্টা চলছে।

ইলিয়াস, আলামিন ও ওমর শরীফ নামে আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ