বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে থানা বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভূক্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ।

আজ শনিবার (৮ জানুয়ারি) থানা এলাকাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ধৃত আসামীরা হলেন, মহিবুর রহমান, আল আমিন, ইসমাইল মিয়া, কুনু মিয়া, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, নানু মিয়া, তাজুল ইসলাম ও রুহুল আমিন তাদের বাড়ি গোয়াইনঘাট থানার বিভিন্ন গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেলের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ পরিমল চন্দ্রের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই অনুজ, এসআই কুমার দাস, এসআই মাসুম আলম, এসআই মতিউর রহমান, এসআই দেবজিৎ রায়, এএসআই সত্যজিৎ, এএসআই মোস্তাক আহমদ,এএসআই জামাল মিয়া ও এএসআই নয়ন পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, আজ শনিবার আটককৃতদের পুলিশ প্রিজন ভ্যানে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আগামি দিনেও মান্যবর পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিকনির্দেশনা মোতাবেক আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ