বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি

বরফ গলার ইঙ্গিত: সৌদি আরব যাচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ক খারাপ হয়। এরপর থেকে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আর সৌদিতে যাননি। এবার তুরস্কের প্রেসিডেন্টের এক বার্তায় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে।

সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন, আগামী মাসে তিনি সৌদি সফরে যাবেন।

গত মে মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌদি সফরে যান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ‘ভাই’ বলে সম্বোধন করে জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এরদোয়ানও গত ডিসেম্বরে সৌদির যুবরাজের সঙ্গে কাতারে একটি বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।

খাসোগি হত্যার পর দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। এরদোয়ান তখন বলেছিলেন, সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে খাসোগিকে হত্যা করা হয়েছে। তিনি অবশ্য সৌদির যুবরাজ ও ক্ষমতার আসল চাবিকাঠি মোহাম্মদ বিন সালমানের নাম নেননি।

এরদোয়ানের মন্তব্যের জবাবে সৌদি আরবও প্রত্যাঘাত করে। তুরস্কের বিরুদ্ধে অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা চালু হয়। তুরস্কে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়। ফলে তুরস্কের অর্থনীতির ওপর চাপ পড়ে। এই মুহূর্তে তুরস্কের অর্থনীতি রীতিমতো চাপে।

এ দিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যে, যুবরাজের সম্মতিতেই খাসোগিকে হত্যা করা হয়েছে। যে ১৫ জনের দল খাসোগিকে হত্যা করার জন্য গিয়েছিল, তার মধ্যে সাতজন যুবরাজের এলিট দেহরক্ষী বাহিনীর সদস্য। তারা যুবরাজ ছাড়া আর কাউকে রিপোর্ট করে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ