সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পশ্চিমতীরে আরও ১০ স্থাপনা ভাঙার নির্দেশ ইসরাইলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ১০ স্থাপনা ভাঙার নির্দেশ ইসরায়েলি কর্তৃপক্ষের।

এসব স্থাপনার মধ্যে ঘরবাড়ি ছাড়াও মসজিদ রয়েছে। সোমবার স্থানীয় প্রশাসন এ নির্দেশ দেয়। খবর আনাদোলুর।

পশ্চিমতীরের বেথেলহেম শহরের মেয়র সালাহ ফানাউন জানান, অনুমোদন না নেওয়ার অজুহাতে ফিলিস্তিনের নাহালিন নামে গ্রামটির মসজিদসহ ১০টি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরাইলের প্রশাসন।

মসজিদ ছাড়াও চার গ্রামবাসীর বাড়ি রয়েছে এ তালিকায়। ওই এলাকাটির প্রশাসনিক ক্ষমতা ও নিরাপত্তার দায়িত্ব ইসরাইলিদের হাতে।

১৯৯৫ সালে অসলোতে ইসরাইল ও তৎকালীন ফিলিস্তিনের কর্তৃপক্ষ পিএলওর সঙ্গে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি হয়েছিল।

জাতিসংঘ জানিয়েছে, অসলো চুক্তির দোহাই দিয়ে ২০২১ সালে ফিলিস্তিনিদের ৭৬৮টি ঘরবাড়ি ভেঙে ফেলেছে ইসরাইল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ