সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ড. আ ফ ম খালিদ হোসাইনের ইমামতিতে মাওলানা সোহাইব নোমানীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খতীবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.) এর সাহেবজাদা ও দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানীর জানাজা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ( ৪ জানুয়ারী) বাদ আছর বরইতলী ফয়জুল উলুম মাদরাসা মাঠে ড. আ ফ ম খালিদ হোসাইনের ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে হাটহাজার মাদরাসারর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানীর জানাজা সম্পন্ন হয়েছে। কানায় কানায় ভরপুর ছিল বরইতলী ফয়জুল উলুম মাদরাসা মাঠ।

এর আগে সোমবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন তিনি।মৃত্যুকালে মাওলানা সোহাইব নোমানীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়ে বহু শুভাকাক্ষি রেখে গেছেন।

ব্লাডার ইনফেকশনের কারণে মাওলানা সোহাইব নোমানী চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১টায় তিনি ইন্তেকাল করেন।

মাওলানা সোহাইব নোমানী কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। ৪০ বছর এই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ