সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি ‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’ 

মৃত স্বজনকে দেখতে গিয়ে সড়কে ঝরল আরো ৪ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়কে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ নারী নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগনি সুফিয়া বেগম (৩০), সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সকলে উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন।

মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথে মালা বেগমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহানা আক্তার।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ